3:24 pm, Wednesday, 28 October 2026

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: জেলা প্রশাসক হুরে জান্নাত

খুলনা রূপসা ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, উৎসস্থল ধ্বংস ও জনসচেতনতাকে বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। তিনি বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগসহ সমাজের সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন পরিষদ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কোথায় পানি জমে আছে, কোথায় মশার প্রজনন হচ্ছে— এসব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, বাজারসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। দীর্ঘদিন পড়ে থাকা টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানি অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনসচেতনতা তৈরিতে নিয়মিত প্রচার-প্রচারণা চালাতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সহকারী কমিশনার মেহেদী হাসান, রূপসা থানার তদন্ত ওসি মোহাম্মদ আব্দুস সবুর খান ও টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আছাফুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ইব্রাহিম হাওলাদার। সঞ্চালনা করেন ইউপি সচিব মোঃ নাসিরউদ্দিন।

এর আগে জেলা প্রশাসক নৈহাটি ইউনিয়ন ভূমি অফিস, দেবীপুর এলাকায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম, রূপসা থানা, উপজেলা ভূমি অফিস ও আঠারোবেকী নদীর তীরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং ডি-নথি বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: জেলা প্রশাসক হুরে জান্নাত

Update Time : 07:47:05 pm, Thursday, 24 September 2026