1:37 pm, Saturday, 12 September 2026

ডেঙ্গু প্রতিরোধে ভাণ্ডারিয়ায় নাগরিক সচেতনতা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।

সভায় ডেঙ্গু থেকে রক্ষা পেতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সবাইকে সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

ইউএনও আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, ইউপি সদস্য এম এ কাইয়ুম জামান ও মাহমুদুল ইসলাম রুবেল, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোর্শেদ রেজাউল করিম, সাবেক সভাপতি আবদুর রশিদ খান এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা মো. আবদুল জলিল ফকির।

সভায় উপস্থিত বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ভাণ্ডারিয়ায় নাগরিক সচেতনতা সভা অনুষ্ঠিত

Update Time : 06:19:00 pm, Tuesday, 8 September 2026