
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে সীমান্তে ভারতীয় আগ্রাসন, পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনগণের দল-বাজদের চেয়ারম্যান ও জনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম সম্রাট।
এ সময় উপস্থিত ছিলেন জনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামিম কামাল (অব.), জনতার দলের ভাইস চেয়ারম্যান ও নৈতিক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ (অব.), শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুব আলম (অব.), সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মেজর ডেল এইচ খান (অব.), যুগ্ম মহাসচিব মেজর জাকির হোসেন (অব.)।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জনগণের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম খোকন, বাংলাদেশ ইসলামি জাস্টিস পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এম আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সীমান্ত নিরাপত্তা, আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনতার দলে যোগদান করেন বলে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 






















