5:12 pm, Saturday, 25 July 2026

ছাত্র আন্দোলনের কিংবদন্তি জহির উদ্দিন স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

278

আশির ও নব্বইয়ের দশকের বাংলাদেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, তুখোড় ছাত্রনেতা এবং পরবর্তীতে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত জহির উদ্দিন স্বপনের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।

ছাত্রজীবনে তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। আশির দশকের মাঝামাঝি সময়ে খুলনার ঐতিহ্যবাহী ব্রজলাল কলেজে (বিএল কলেজ) ভিপি পদে ঐতিহাসিক বিজয় অর্জনের মাধ্যমে তিনি ছাত্রসমাজের আস্থার প্রতীক হয়ে ওঠেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকা ছাত্ররাজনীতিতে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। সে সময় দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়ে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পরবর্তীতে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দুইবার অংশগ্রহণ করেন।

বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনরত জহির উদ্দিন স্বপনের দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম ও নেতৃত্ব দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

ছাত্র আন্দোলনের কিংবদন্তি জহির উদ্দিন স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

Update Time : 03:50:32 pm, Wednesday, 3 June 2026