3:45 am, Tuesday, 2 June 2026

গাইবান্ধায় মাদকের আগ্রাসন: প্রকাশ্যে বিক্রি, প্রশাসনের নীরবতা

214

গাইবান্ধা জেলা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর(গিরিংগির)মোড় এলাকা এখন যেন মাদকের উন্মুক্ত বাজারে পরিণত হয়েছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্যে মাদক বিক্রি, আসক্তদের অবাধ আনাগোনা এবং প্রশাসনের রহস্যজনক নীরবতায় এলাকাজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও ক্ষোভ।
এই পরিস্থিতির প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দিনের আলোতেই দেদারছে মাদক বিক্রি হচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান অভিযান নেই।
স্থানীয়দের ভাষ্য, শুধু (গিরিংগির ) মোড় —পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও মাদকসেবীরা এখানে এসে জড়ো হয়। ফলে এলাকাটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে। এতে করে উঠতি বয়সী যুবক-যুবতী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
একজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের ছাত্ররা প্রতিদিন এই ভয়াবহ দৃশ্য দেখে বড় হচ্ছে। এটা শুধু আইনশৃঙ্খলার প্রশ্ন না, এটা ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের ষড়যন্ত্র।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং রহস্যজনক কারণে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে বলে তারা দাবি করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং এই চক্র নির্মূল না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সচেতন মহল মনে করছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা মাদক ব্যবসায়ীদের আরও বেপরোয়া করে তুলছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে গাইবান্ধার এই অঞ্চল সামাজিক অবক্ষয়ের গভীর খাদে নিমজ্জিত হতে পারে।
🔴 দাবিসমূহ:
প্রকাশ্যে মাদক বিক্রির বিরুদ্ধে অবিলম্বে অভিযান
চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার
মাদকমুক্ত এলাকা ঘোষণার উদ্যোগ
নিয়মিত আইনশৃঙ্খলা তদারকি।

রঘুনাথপুর (গিরিংগির) মোড় এই চিত্র কেবল একটি এলাকার নয়—এটি গোটা সমাজের জন্য একটি অশনি সংকেত। এখন দেখার বিষয়, প্রশাসন এই জনদাবির প্রতি কতটা দ্রুত ও কার্যকর সাড়া দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সম্পত্তির বিরোধে হামলা ও ভাঙচুর, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

গাইবান্ধায় মাদকের আগ্রাসন: প্রকাশ্যে বিক্রি, প্রশাসনের নীরবতা

Update Time : 07:28:01 pm, Friday, 1 May 2026