4:11 pm, Saturday, 12 September 2026

কেরানীগঞ্জে জমি দখলের চেষ্টা ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, প্রাণনাশের হুমকি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী জাবেদ আহম্মেদ কেরানীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জাবেদ আহম্মেদ উল্লেখ করেন, তিনি স্থানীয় সাজু হোসেনের কাছ থেকে ৪ লাখ টাকায় প্রায় ৩ শতাংশ জমির মধ্যে ১৫০ অযুতাংশ ভিটি ভূমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখলে রেখেছেন।
তিনি অভিযোগ করেন, প্রায় দুই থেকে তিন মাস আগে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত আব্দুল মন্নান মিয়া অজ্ঞাতপরিচয় কয়েকজনকে সাথে নিয়ে রাতের আঁধারে ওই জমির পাকা সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক জমিটি দখলের পাঁচতারা করছেন।
জাবেদ আহম্মেদের দাবি, জমি রক্ষায় বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। উল্টো ১০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে মন্নান মিয়া পুলিশ সুপারের কাছে তাঁর বিরুদ্ধে একটি ভিত্তিহীন দরখাস্ত জমা দিয়েছেন।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত সীমানা প্রাচীরের ক্ষতিপূরণ আদায়, জমির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিজের জীবনের সুরক্ষায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মন্নান মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

কেরানীগঞ্জে জমি দখলের চেষ্টা ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, প্রাণনাশের হুমকি

Update Time : 09:35:13 am, Saturday, 8 August 2026