1:56 pm, Saturday, 12 September 2026

কাশিমপুরে সাংবাদিকতার নতুন অধ্যায়, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ রিপোর্টার্স ক্লাব

‎সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কলম ধরার প্রত্যয় নিয়ে গাজীপুর মহানগরের কাশিমপুরে যাত্রা শুরু করেছে কাশিমপুর রিপোর্টার্স ক্লাব। পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং এলাকার মানুষের নানা সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্যেই গড়ে উঠেছে সংগঠনটি।

‎কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের হলরুমে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. নুর আলম সিদ্দিকী মানু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের শুভ উদ্বোধন করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেন।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে মানুষের কথা তুলে ধরেন। একটি এলাকার উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ ও মানুষের অধিকার নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ক্ষেত্রে পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অপরিহার্য।

‎প্রধান অতিথি ওসি মোল্লা খালিদ হোসেন বলেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ নিজ অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি কাশিমপুর রিপোর্টার্স ক্লাবের সফলতা কামনা করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমেদ, তথ্য ও আইন বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক,
‎প্রচার সম্পাদক মোঃ বশির উদ্দিন কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ গালিব ও ফজলে রাব্বি।

‎এছাড়া ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কাশিমপুর থানা মসজিদের ইমাম মো. এরশাদ হোসাইন।

‎অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা কাশিমপুর এলাকার মানুষের সমস্যা, অপরাধ, অনিয়ম ও সম্ভাবনার কথা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরিতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাশিমপুর রিপোর্টার্স ক্লাব।

‎সত্যের সন্ধানে কলম সৈনিক—এই প্রত্যয়কে ধারণ করে কাশিমপুরের সাংবাদিকতার অঙ্গনে নতুন এই সংগঠনের পথচলা শুরু হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

কাশিমপুরে সাংবাদিকতার নতুন অধ্যায়, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ রিপোর্টার্স ক্লাব

Update Time : 12:10:08 pm, Sunday, 30 August 2026