2:53 pm, Saturday, 12 September 2026

কাঁঠালিয়ায় কোরবানি পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

488

ঝালকাঠির কাঁঠালিয়ায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানি পশু জবাই এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২০ মে (বুধবার) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
​উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ জামসেদ আজাদ।
​প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন স্থানীয় ইমাম, শিক্ষক, কসাই, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। যেখানে বৈজ্ঞানিক ও ধর্মীয় বিধি মেনে পশু জবাই এবং চামড়া ছাড়ানো ও তা নষ্ট না করে প্রাথমিক সংরক্ষণের নানাবিধ কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— প্রেসক্লাব সভাপতি মোঃ মাসুদুল আলম, থানা পুলিশের কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

কাঁঠালিয়ায় কোরবানি পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : 11:24:50 pm, Wednesday, 20 May 2026