3:03 pm, Saturday, 12 September 2026

কসবায় কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিক ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ মোঃ শফিক মিয়া ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল হরিপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে শফিক মিয়ার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে মোট ১৪০০ পিস অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই শফিক মিয়া ও তার সহযোগীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কসবা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

কসবায় কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিক ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

Update Time : 08:49:31 pm, Monday, 24 August 2026