2:24 pm, Wednesday, 28 October 2026

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ নিয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ’র নিবন্ধন প্রাপ্তি নিয়ে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক ব্যক্তিত্ব মোঃ হেফাজ উদ্দিন নয়ন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দৈনিক মেহেদী পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে এসকে প্রতিবন্ধী ফাউন্ডেশনকে ‘নিবন্ধনহীন’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, ফাউন্ডেশনটি বৈধভাবে নিবন্ধনপ্রাপ্ত। তাই নিবন্ধনের বিষয়টি যাচাই-বাছাই না করে এমন তথ্য প্রকাশ করায় তিনি প্রতিবাদ জানিয়েছেন।
নিজ অর্থায়নে দীর্ঘদিনের মানবিক কার্যক্রম
মোঃ হেফাজ উদ্দিন নয়ন জানান, ২০১৫ সাল থেকে কোনো এনজিও বা প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে কক্সবাজার সদরসহ বিভিন্ন উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এসকে প্রতিবন্ধী ফাউন্ডেশন। বন্যাকবলিত, অসহায়, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, তাঁর নিজস্ব ঠিকাদারি ব্যবসা থেকে অর্জিত আয়ের একটি অংশ সঞ্চয় করে এসব মানবিক কর্মকাণ্ডে ব্যয় করেন। তাঁর মা-বাবার নামের আদ্যক্ষর মিলিয়ে ‘এসকে প্রতিবন্ধী ফাউন্ডেশন’ নামকরণ করা হয়েছে। মা-বাবার মাগফিরাত কামনা ও ইসালে সওয়াবের উদ্দেশ্যেই তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান।
অপপ্রচারের অভিযোগ
প্রতিষ্ঠাতা হেফাজ উদ্দিন নয়ন অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ফাউন্ডেশন ও তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, “কোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করা উচিত। ফাউন্ডেশনের নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে প্রতিষ্ঠানটিকে নিবন্ধনহীন বলা দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমি কোনো অপপ্রচারকে গুরুত্ব না দিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। যারা মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রচার করছেন, তাদের প্রতি আহ্বান—সত্যতা যাচাই করে কথা বলুন।”
রাজনৈতিক পরিচয়ের বিষয়ে বক্তব্য
নিজের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে হেফাজ উদ্দিন নয়ন বলেন, তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপি পরিবারের সঙ্গে সম্পৃক্ত। তবে তাঁর দাবি, মানবিক কর্মকাণ্ডে তিনি কখনো রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করেননি। মানুষের কল্যাণে কাজ করাকেই তিনি তাঁর সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এ কাজের সঙ্গে কোনো রাজনৈতিক বা আর্থিক স্বার্থ জড়িত নয়। মা-বাবার জন্য ইসালে সওয়াবের নিয়তেই আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”
যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান
এসকে প্রতিবন্ধী ফাউন্ডেশন নিয়ে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই করে দেখার জন্য গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠাতা মোঃ হেফাজ উদ্দিন নয়ন।
একই সঙ্গে ফাউন্ডেশনের নিবন্ধন ও কার্যক্রম সম্পর্কে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ নিয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Update Time : 03:28:16 pm, Monday, 21 September 2026