12:12 pm, Wednesday, 28 October 2026

উধুনিয়ায় ইয়াবাসহ যুবক আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে ইয়াবাসহ জয় নামে এক যুবককে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, জয় উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসিরের ভাতিজা, উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চুর ভাতিজা এবং যুবলীগ নেতা এরশাদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জয়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে আটকের সময় ও স্থান, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ এবং কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছেন—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, সে তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

উধুনিয়ায় ইয়াবাসহ যুবক আটক

Update Time : 11:52:38 am, Wednesday, 7 October 2026