
চট্টগ্রামের ফটিকছড়িতে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মাইজভাণ্ডার দরবার শরীফের আওলাদ সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
২৮ মে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মাজার শরিফ জিয়ারত কালে হঠাৎ হৃদ ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়,তিনি আওলাদে রসুল (দ.),হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র,
সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর নাতি এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর পুত্র।
তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গূণগ্রাহী, আশেকভক্ত রেখে যান।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে দরবারের আশেক ভক্ত ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ জানিয়েছে।
২৮ মে বৃহস্পতিবার রাত ১০টায় মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নুরুল আবছার নূরী 











