
সাভারের আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুত্বের সম্পর্কের আড়ালে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়।ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, “ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, এ নির্মম হত্যাকাণ্ডে নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন
মোঃ বশির উদ্দিন 









