
ঢাকার আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় জাতীয় দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এ কার্যালয়ের মাধ্যমে আশুলিয়া, সাভারসহ আশপাশের এলাকার সংবাদ সংগ্রহ ও পরিবেশন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টংগাবাড়ি এলাকার খালেক ম্যানশনের সামনে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক সবুজ বিপ্লবের সম্পাদক ও প্রকাশক মোঃ নাসির উদ্দিন সিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. লোকমান হোসেন, সহ-সম্পাদক রাজু আহমেদ, সহকারী সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক শারমিন আক্তার, নির্বাহী সম্পাদক মোঃ বদুর উদ্দিন, বার্তা সম্পাদক আল মামুন, সিনিয়র স্টাফ রিপোর্টার শাহদাৎ হোসেন ও সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বশির উদ্দিনসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আশুলিয়া ও সাভার এলাকার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম মানুষের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। আশুলিয়ায় নতুন অফিস চালুর ফলে এ অঞ্চলের স্থানীয় সংবাদ আরও দ্রুত সংগ্রহ ও পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাসির উদ্দিন সিকদার বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকতার পেশাগত মান, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রেখে দৈনিক সবুজ বিপ্লবকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে পত্রিকাটি কাজ করে যাচ্ছে। আশুলিয়ার নতুন অফিসের কার্যক্রমের মাধ্যমে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের পরিধি আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে আনন্দঘন পরিবেশে নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃ শাহাদাৎ হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার 

























