11:20 pm, Monday, 1 June 2026

দুই ঘন্টার ব্যবধানে মঠবাড়িয়ায় জোড়া খুন, সন্দেহজন গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ দুই হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) কে নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে একই দিনে উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ড দুটির ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবার থানায় মামলা করতে আসেনি।
তিনি আরও জানান, “দুইটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছে। তদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে।”
পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সম্পত্তির বিরোধে হামলা ও ভাঙচুর, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

দুই ঘন্টার ব্যবধানে মঠবাড়িয়ায় জোড়া খুন, সন্দেহজন গ্রেপ্তার ২

Update Time : 11:42:23 pm, Sunday, 24 May 2026