10:56 am, Monday, 24 August 2026

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

232

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. মেহেদী মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সোহেল মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেনের নেতৃত্বে এএসআই বাবুল, এএসআই শরিফুল ইসলামসহ পুলিশের একটি দল প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মেহেদী মোল্লার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মেহেদী মোল্লা গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আনসার মোল্লা ও মোছা. আকলিমা বেগমের ছেলে।
চরশিবা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Update Time : 04:39:39 pm, Wednesday, 5 August 2026