7:19 pm, Saturday, 12 September 2026

অনলাইন জুয়া ও মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত উল্লাপাড়ার ইমন, তদন্তের দাবি

260

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাহেব আলীর ছেলে ইমনের বিরুদ্ধে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে বিভিন্ন ব্যক্তিকে জুয়ার সঙ্গে সম্পৃক্ত করে আসছেন। একই সঙ্গে তিনি মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় সমালোচনা ও অভিযোগের মুখে ইমন বর্তমানে ঢাকা জেলার সাভার এলাকায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছেন এবং অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইমনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

অনলাইন জুয়া ও মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত উল্লাপাড়ার ইমন, তদন্তের দাবি

Update Time : 08:14:53 pm, Monday, 3 August 2026