7:51 pm, Saturday, 25 July 2026

ঠাকুরগাঁওয়ে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’, অংশ নিচ্ছে শতাধিক কিশোর-কিশোরী

481

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”। শনিবার (২ মে) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, মো. গোলাম ফেরদৌস এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এছাড়া জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা। বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে শতাধিক কিশোর-কিশোরী অংশ নিচ্ছে। একাধিক জনপ্রিয় ইভেন্টে তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করবে। দেশব্যাপী একযোগে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়েও ইতোমধ্যে গ্রুপপর্যায়ের খেলা শুরু হয়েছে।

আয়োজকরা আরও জানান, আগামী ৯ মে ফাইনাল খেলার মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

ঠাকুরগাঁওয়ে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’, অংশ নিচ্ছে শতাধিক কিশোর-কিশোরী

Update Time : 11:15:43 pm, Saturday, 2 May 2026