7:27 pm, Saturday, 25 July 2026

বৃষ্টির মধ্যেই ড্রেন পরিষ্কারে স্বেচ্ছাশ্রম দিলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক শেখ সামী

105

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট এলাকার কুঞ্চলতা ভবনের পাশের ড্রেনে গাছের পাতা জমে পানি চলাচলে বাধার সৃষ্টি হলে স্থানীয়ভাবে জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। বৃষ্টি হলেই ড্রেন উপচে আশপাশে পানি জমে যাওয়ার অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক শেখ সামী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃষ্টির মধ্যেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ড্রেন পরিষ্কারের কাজ করেন। তাঁর এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা পানি নিষ্কাশনের সমস্যার দ্রুত সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে শফিক শেখ সামী বলেন, “স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়াই আমার দায়িত্ব। সমাজের উপকারে আসে—এমন কাজের মাধ্যমে মানুষের সেবা করতে চাই। পাশাপাশি সংগঠনের কার্যক্রম শৃঙ্খলা ও আদর্শের সঙ্গে পরিচালনার পক্ষেও আমি কাজ করে যাচ্ছি।”

স্থানীয়দের মতে, এ ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

বৃষ্টির মধ্যেই ড্রেন পরিষ্কারে স্বেচ্ছাশ্রম দিলেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক শেখ সামী

Update Time : 07:42:38 pm, Wednesday, 8 July 2026