7:27 pm, Saturday, 25 July 2026

রাজাপুর প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

167

ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১ জুলাই) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের উন্নয়ন ও অনিয়ম তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে স্বচ্ছতা, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন (আবদুল মালেক ডিগ্রি কলেজ), প্রাক্তন অধ্যক্ষ মো. ইউসুফ আলী তালুকদার (রাজাপুর ডিগ্রি কলেজ) এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।
বক্তারা রাজাপুর প্রেসক্লাবের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, সততা ও ঐক্য বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

রাজাপুর প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : 04:45:52 pm, Thursday, 2 July 2026