
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাগড়ি বাজার এলাকার অস্থায়ী কার্যালয়ে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী আব্দুল মান্নান খান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শাখার সদস্য সচিব সাইদুল খান, যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন তালুকদার, মো. ফারুক সিকদার ও মো. মহিসন উদ্দিন। এছাড়া ও আহ্বায়ক কমিটির সদস্য মো. লিটন আকন, মো. শাহাদাত হোসেন মুক্তা, আব্দুল মান্নান হাওলাদার, মো. দুলাল হোসেন, মো. জিয়াউল ইসলাম নওয়াব মৃধা এবং মো. মনির হাওলাদার বক্তব্য রাখেন। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে উপস্থিত বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। যোগ্য, ত্যাগী ও সক্রিয় শ্রমিক নেতাদের সমন্বয়ে শিগগিরই উপজেলা শ্রমিক দলের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বক্তারা উপস্থিত নেতা কর্মীদের আশ্বস্ত করেন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো: মনিরুজ্জামান রাজাপুর প্রতিনিধি 






















