7:27 pm, Saturday, 25 July 2026

ভান্ডারিয়ায় মনির হোসেন আকনের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে অপপ্রচারের ।

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকনের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের দাবি, একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মনির হোসেন আকনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন দীর্ঘদিন ধরে এলাকায় একজন পরোপকারী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত। সাধারণ মানুষের যেকোনো বিপদে-আপদে, সুখে-দুঃখে তিনি সবসময় অগ্রভাগে থাকেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে বা ব্যক্তিগত সমস্যায় সাধারণ মানুষ তার কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়ে আসছে। তার এই জনকল্যাণমুখী কর্মকাণ্ডের কারণে অল্প সময়েই তিনি ভান্ডারিয়ার সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
​ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন।
​এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান, মনির হোসেন আকন একজন নীতিবান ও স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি দলের ক্রান্তিলগ্নে নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন। কিন্তু তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও ভালো গুণগুলো সহ্য করতে পারছে না কতিপয় কুচক্রী মহল। রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, ওই মহলটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে।
​এ বিষয়ে স্থানীয় বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মনির হোসেন আকন ভাই আমাদের বিপদের বন্ধু। তার মতো একজন ভালো মানুষের নামে যারা অপপ্রচার করছে, তারা আসলে সমাজের শত্রু। এই সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ মানুষের মন থেকে তার প্রতি ভালোবাসা ও আস্থা কমানো যাবে না।”
​তৃণমূল বিএনপি’র নেতাকর্মীরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজপথের লড়াকু সৈনিক মনির হোসেন আকনের হাত ধরে ভান্ডারিয়া বিএনপি আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ও জনসেবামূলক কর্মকাণ্ড থামানো যাবে না। ভান্ডারিয়ার সাধারণ মানুষ ও দল তার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

ভান্ডারিয়ায় মনির হোসেন আকনের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে অপপ্রচারের ।

Update Time : 08:42:30 am, Saturday, 27 June 2026