
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দি পিরোজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।
পিরোজপুর পৌরসভা নয়টি ওয়ার্ড ২ হাজার অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, পিয়াজ আলু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মো: রাজু সেখ পিরোজপুর প্রতিনিধি 
























