
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাতঁমারা হেয়াকো বনানী ডিগ্রী কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মোজাম্মেল হায়দার চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে কলেজ পরিদর্শক নাজিম উদ্দীন আহমেদ স্বাক্ষরিত গত ১৫ জুনের এক প্রজ্ঞাপনে তাকে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতি মোজাম্মেল হায়দার চৌধুরী বলেন, “হেয়াকো বনানী ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য, এর আগে হেয়াকো বনানী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে ছিলেন মো. আজিম উল্লাহ বাহার।
এদিকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন।
জানা যায়, হেয়াকো বনানী ডিগ্রি কলেজ ফটিকছড়ি উপজেলার একটি সুপরিচিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নুরুল আবছার নূরী 





















