7:27 pm, Saturday, 25 July 2026

দুই মোটরসাইকেল মুখমুখি সংর্ষে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে কলেজ পরীক্ষার্থী মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জানা যায় , গতকাল ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মামুন। পথিমধ্যে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুন ও এক ব্যবসায়ীসহ দু’জন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন হোসেন মারা যান। নিহত মামুন খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকার মো. শাহ আলমের একমাত্র পুত্র। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতাম চলছে।

এদিকে এই দুর্ঘটনায় নাহিদ নামে অপর এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল আলম খান জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে একজন মারা গেছেন। এই ঘটনার আইনি প্রক্রিয়া চট্টগ্রামেই সম্পন্ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

দুই মোটরসাইকেল মুখমুখি সংর্ষে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে কলেজ পরীক্ষার্থী মৃত্যু

Update Time : 11:33:31 pm, Tuesday, 16 June 2026