6:28 pm, Saturday, 12 September 2026

ফটিকছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানায় ইয়াবা ও অস্ত্রসহ আটক এক ব্যক্তি

135

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি পৌর সদরে অবস্থিত একটি সরকারি বিদ্যালয়ের সীমানা এলাকা থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২৩ শনিবার বিলম্বে পাওয়া খবর ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ সীমানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আকিল (২৮)। তিনি উপজেলার লেলাং ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিদ্যালয়ের পূর্ব-দক্ষিণ পাশে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন আকিল। এ সময় গোপনে মাদক লেনদেনের প্রস্তুতি চলছে এমন তথ্য পেয়ে কয়েকজন যুবক ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন। পরে ছাত্রদল নেতা তানভীরের নেতৃত্বে স্থানীয় যুবকেরা তাকে আটক করেন।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিকে গণপিটুনি না দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত আলামতসহ আকিলকে থানায় নিয়ে যায়।

ছাত্রদল নেতা তানভীর বলেন, “আকিল একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে আমরা তার গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। ফটিকছড়ি পৌরসভাসহ আশপাশের এলাকায় এখনও কিছু মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে। যুব সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “স্থানীয় যুবকদের সহায়তায় ১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে মাদক কারবারির উপস্থিতিতে অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তা জোরদার ও মাদকবিরোধী অভিযান বাড়ানোর দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ফটিকছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানায় ইয়াবা ও অস্ত্রসহ আটক এক ব্যক্তি

Update Time : 06:08:18 pm, Wednesday, 27 May 2026