3:35 am, Tuesday, 2 June 2026

বাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা অনুষ্ঠান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও জাতি গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তারা। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় দেশে খুন, ধর্ষণ, আইন-শৃঙ্খলার অবনতি ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সম্পত্তির বিরোধে হামলা ও ভাঙচুর, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

বাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : 01:03:29 pm, Saturday, 23 May 2026