7:49 pm, Saturday, 25 July 2026

কাঁঠালিয়ায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা

111

ঝালকাঠির কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাঁঠালিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এই প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​মাওলানা মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, “কাঁঠালিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে জনগণের প্রতি আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাব।” এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “স্থানীয় উন্নয়ন, নারী শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ কাঁঠালিয়া গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. মজিবুর রহমান, বিএনপি নেতা মো. খাইরুল আলম খোকন এবং বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা প্রমুখ।
​আলোচনা সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

কাঁঠালিয়ায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা

Update Time : 11:26:39 pm, Wednesday, 20 May 2026