3:21 pm, Wednesday, 28 October 2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মোল্লা রিয়াজুল ইসলাম

রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা বিএনপির নেতা মোল্লা রিয়াজুল ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের ১২টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তালিমপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী আদি খুলনেশ্বরী কালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগদ অর্থ প্রদান করেন।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য জননেতা আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে সকল সনাতনী ভাই-বোনদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
তিনি বলেন, “হিন্দু সম্প্রদায় জাতীয়তাবাদী দল বিএনপির একটি অবিচ্ছেদ্য অংশ। আপনারা কোনো প্রকার ভয়-ভীতি ছাড়াই নির্বিঘ্নে আপনাদের উৎসব পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। এ সময় পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
পাশাপাশি বিএনপি নেতা মোল্লা রিয়াজুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সকল সনাতনী সম্প্রদায়ের লোকজন তাকে সমর্থনের আশ্বাস দেন।
এ সময় পূজা মণ্ডপ কমিটির সভাপতি রঞ্জন কুমার দে সিনিয়র সহ-সভাপতি গৌতম দাস সহ-সভাপতি মিলন কুমার দে সাধারণ সম্পাদক রবিন কুমার দাস যুগ্ম-সাধারণ সম্পাদক প্রেমদাস কোষাধ্যক্ষ লক্ষণ দাস সঞ্জীব কুমার দে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মোল্লা রিয়াজুল ইসলাম

Update Time : 08:09:57 am, Monday, 19 October 2026