
৬৩ নং ধাওয়া রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো নিযুক্ত হয়েছেন জনাব আঃ বারী হাওলাদার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক)।
তাঁর এ নিয়োগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আশা করা হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
তৃতীয়বারের মতো সভাপতি নিযুক্ত হওয়ায় জনাব আঃ বারী হাওলাদারকে অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সবার।
নিজস্ব প্রতিবেদক: 























