5:14 pm, Wednesday, 28 October 2026

উল্লাপাড়ায় ট্রান্সফরমারসহ যুবক গ্রেপ্তার

মোটরসাইকেলসহ গ্রেপ্তার সোহান, চুরি চক্রের সদস্য বলে পুলিশের দাবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে সোহান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে একটি মোটরসাইকেল ও ট্রান্সফরমারসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহান শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজহার।পুলিশের দাবি, সোহান বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ট্রান্সফরমারটি কোথা থেকে চুরি করা হয়েছে এবং চক্রটি দীর্ঘদিন ধরে কীভাবে কার্যক্রম চালিয়ে আসছিল—এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার সোহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

উল্লাপাড়ায় ট্রান্সফরমারসহ যুবক গ্রেপ্তার

Update Time : 09:12:08 pm, Monday, 5 October 2026