
ঝালকাঠির রাজাপুরে ১০টি ডাকাতি মামলার আসামি মো. মালেক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থাকা ১০টি মামলার মধ্যে পাঁচটিতেই রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
(১লা অক্টোবর) বৃহস্পতিবার উপজেলার উত্তর বাগরী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মালেক ফরাজী উপজেলার পূর্ব ফুলহার গ্রামের নূর মোহাম্মদ ফরাজীর ছেলে।
রাজাপুর থানার এসআই ও সেকেন্ড অফিসার শহিদুল ইসলাম জানান, মালেক ফরাজীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর বাগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মো: মনিরুজ্জামান রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 






















