
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও চশমা প্রতীকের প্রার্থী।
সম্প্রতি এক বার্তায় তিনি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাথরাইল ইউনিয়নবাসীর অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তবে পরবর্তীতে তার দাবি অনুযায়ী, সেই রায় উপেক্ষা করে ফলাফল ভিন্নভাবে ঘোষণা করা হয়।
তিনি বলেন, ওই ঘটনার পর তিনি ও তার পরিবার মানসিকভাবে অনেক কষ্ট পেয়েছেন। এরপরও এবারের নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইউনিয়নবাসীর অনেকেই তাকে অনুরোধ করছেন এবং ভালোবেসে পাশে থাকার আহ্বান জানাচ্ছেন।
তবে পরিবারের মানসিক শান্তির বিষয়টি বিবেচনা করে এবং ব্যক্তিগত সিদ্ধান্তে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন না করলেও পাথরাইল ইউনিয়নবাসীর সঙ্গে তার সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। তিনি ইউনিয়নবাসীর পাশে অতীতের মতো ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পাথরাইল ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি নির্বাচন করছি না মানে এই নয় যে আমি আপনাদের থেকে দূরে সরে যাচ্ছি। আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশেই ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
শেষে তিনি পাথরাইল ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেন।
Reporter Name 

























