
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর উদ্দিন বাছিরের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহকর্মী, শিক্ষার্থী ও অত্র এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
জানাজায় অংশগ্রহণকারীরা মরহুম মাওলানা নুর উদ্দিন বাছিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের মৃত্যুতে তেলিখালী ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় শিক্ষাঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পিরোজপুর প্রতিনিধি 
























