12:08 pm, Wednesday, 28 October 2026

ধামরাইয়ের এসিল্যান্ডের সঙ্গে মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ধামরাই মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ এসিল্যান্ড মো. ফাহিম শাহরিয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে ধামরাই উপজেলার ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবাপ্রত্যাশীদের হয়রানি কমানো এবং ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধে করণীয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করা। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি ধামরাইয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্প্রতি গঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিতে চ্যানেল এস টিভির ধামরাই প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম সভাপতি এবং দৈনিক দেশের কণ্ঠের ধামরাই প্রতিনিধি মো. জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মো. বাবু শেখ, প্রচার সম্পাদক ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. জাহিদুর ইসলাম, দপ্তর সম্পাদক মো. সোলাইমান হোসাইন এবং কার্যনির্বাহী সদস্য মো. সুমন মিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

ধামরাইয়ের এসিল্যান্ডের সঙ্গে মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 09:14:47 am, Tuesday, 22 September 2026