1:09 pm, Wednesday, 28 October 2026

ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, “পরিচ্ছন্নতাই একটি পৌরসভাকে বদলে দিতে পারে”

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভাণ্ডারিয়া পৌরসভায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজকের এই অভিযানটি ভাণ্ডারিয়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় চালানো হয়।
​পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানটি সরাসরি পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মনির হোসেন আকন এবং ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব। এছাড়াও অভিযানে আরও উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া পৌরসভার সচিব মোঃ আনোয়ার হোসেন।
​অভিযান চলাকালে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন বলেন, “এই পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা পৌরসভার ডাস্টবিনে ময়লা ফেলব এবং আশেপাশে ময়লা ফেলানো দেখলে আমরা সেটা পরিষ্কার করে দেব। নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, তাহলেই কেবল আমাদের অভিযান সফল হবে।”
​উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান তাঁর বক্তব্যে বলেন, “এই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান সব সময় অব্যাহত থাকবে। ময়লা-আবর্জনা যথাযথ নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাই একটি পৌরসভাকে সম্পূর্ণ বদলে দিতে পারে।” পাশাপাশি তিনি আরও কঠোর নির্দেশনা দিয়ে জানান যে, পৌরসভার ভেতরে কোনো অবস্থাতেই গরু, ছাগল ও ভেড়া খোলা বা অবমুক্ত ছেড়ে দেওয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, “পরিচ্ছন্নতাই একটি পৌরসভাকে বদলে দিতে পারে”

Update Time : 01:17:51 pm, Sunday, 20 September 2026