2:23 pm, Wednesday, 28 October 2026

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে শ্রমিক দলের অভিযান ও মিছিল

সাভারের আশুলিয়ায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে রাতভর সচেতনতামূলক অভিযান ও মিছিল করেছে আশুলিয়া থানা শ্রমিক দল।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে এলাকার বিভিন্ন পয়েন্টে এই মাদকবিরোধী অভিযান ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিক দলের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা একাত্বতা প্রকাশ করে ‘মাদককে না বলুন। ‘মাদক মুক্ত সমাজ গড়ুন’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

​সংক্ষিপ্ত এক বক্তব্যে কর্মসূচির আয়োজকরে বলেন, মাদক যুবসমাজ ও আমাদের সমাজের জন্য একটি বড় অভিশাপ। এটি তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে এবং সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও জানান, এলাকা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জনসচেতনতামূলক এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

​কর্মসূচিতে আশুলিয়া থানা শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে শ্রমিক দলের অভিযান ও মিছিল

Update Time : 10:33:23 am, Saturday, 19 September 2026