2:23 pm, Wednesday, 28 October 2026

রাজাপুরে প্রবাসী সাজাহানের বাড়িতে চুরি অভিযোগ।

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারিকেলবাড়িয়া শরীফবাড়ি এলাকায় প্রবাসী মো. সাজাহান শরীফের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের অভিযোগ, চোরেরা বাড়ির ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অচেতন করার উদ্দেশ্যে ভাতের সঙ্গে নেশাজাতীয় কোনো দ্রব্য মিশিয়ে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। রাতে পরিবারের সদস্যরা ওই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তারা।
প্রবাসী সাজাহান শরীফের জামাতা মো. নুরহোসেন বলেন, ‘আমার ধারণা, বাড়ির পাশে থাকা গাছ বেয়ে চোরেরা ছাদে উঠে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর ভাতের সঙ্গে নেশাজাতীয় কোনো দ্রব্য মিশিয়ে রাখে। রাতে বাসার সবাই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা ও আলমারির মালামাল এলোমেলো দেখতে পাই।’
প্রবাসীর স্ত্রী হাওয়া খানম জানান, তাঁর কানের দুল ও গলার চেইন কখন নিয়ে গেছে, তা তিনি টের পাননি। এছাড়া আলমারিতে রাখা নগদ ৩০ হাজার টাকা, মেয়ের একটি সোনার আংটি ও একটি রুপার আংটি চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, মো. নুরহোসেন অভিযোগ করেন, তাঁর আলমারিতে থাকা নগদ ২ লাখ ২৮ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে খোঁজখবর নেন।
এসআই খলিলুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান

রাজাপুরে প্রবাসী সাজাহানের বাড়িতে চুরি অভিযোগ।

Update Time : 09:10:29 am, Monday, 14 September 2026