1:31 pm, Saturday, 12 September 2026

বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : 11:20:27 pm, Thursday, 10 September 2026
  • 38 Time View

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অধ্যয়নরত ভান্ডারিয়া উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-এর ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত প্যাডে সভাপতি মো. ফেরদৌস মোল্লাহ্ ও সাধারণ সম্পাদক কাজী আলমসহ ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো বিএম কলেজে অধ্যয়নরত ভান্ডারিয়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করা। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে উন্নত ও সুশিক্ষিত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা।

পরিষদটি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবেদন, ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ বিভিন্ন একাডেমিক প্রয়োজনে সহযোগিতা করবে। একই সঙ্গে ভান্ডারিয়া উপজেলার দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করবে সংগঠনটি।

নবনির্বাচিত সভাপতি মো. ফেরদৌস মোল্লাহ্ বলেন, বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের আজ কমিটি গঠন করা হয়েছে। এই মহান কাজে আমাকে মনোনীত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষা, ঐক্য, কল্যাণ এই স্লোগানকে সামনে রেখে ভান্ডারিয়া উপজেলার সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে এই প্ল্যাটফর্ম কাজ করবে এবং সবসময় তাদের পাশে থাকবে।

সাধারণ সম্পাদক কাজী আলম বলেন, গত বছর থেকে এই সংগঠনের যাত্রা শুরু হলেও চলতি বছর সকলকে একত্রিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই ধারাবাহিকতা চলমান থাকবে। শিক্ষার্থীদের জন্য বাসে সুশৃঙ্খল যাতায়াত ও যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে এবং পরিবহনে যেকোনো ধরনের হয়রানি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সমিতি ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক, তথ্যপ্রযুক্তি ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালার আয়োজন করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে কাজ করা হবে। ভান্ডারিয়া উপজেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা কাজ করব এবং সবসময় তাদের পাশে থাকব।

নবগঠিত কমিটির মাধ্যমে ভান্ডারিয়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা

Update Time : 11:20:27 pm, Thursday, 10 September 2026