2:36 pm, Saturday, 12 September 2026

​কে এই হাবিব? সাধারণ জনগণ জানতে চায়

ঢাকার আশুলিয়ার বেরণ তেঁতুল তলা এলাকায় মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে ১ নং বিবাদী হাবিব ও তার সহযোগীদের বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
​এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম রফিক (৪০) গত ০২ মার্চ ২০২৬ তারিখে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ১ নং বিবাদী মোঃ হাবিব (৩৬), মোঃ শাহীন (৩৪), মোঃ রাকিব (২৪) ও মোঃ ইব্রাহীম (ইফুক) (২৮)—যাঁরা আশুলিয়ার বেরণ তেঁতুল তলা এলাকার হারুন মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন—গত ৫/৬ মাস ধরে মাদকদ্রব্য সেবন, ক্রয়-বিক্রয় ও অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
​ভুক্তভোগী রফিকুল ইসলাম ও স্থানীয় এলাকাবাসী এসব কর্মকাণ্ডে বাধা দিলে অভিযুক্তরা তাঁদের কথায় কর্ণপাত না করে উল্টো তা অব্যাহত রাখে। পরবর্তীতে গত ০২ মার্চ ২০২৬ তারিখে দুপুর ১২:৩০ টার দিকে পুনরায় বাধা দিলে অভিযুক্ত ৩ ও ৪ নং বিবাদী ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।
​এরই জের ধরে ওই দিনই সন্ধ্যা অনুমান ০৭:০০ টার দিকে হাবিবসহ অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্র, লোহার রড, জিআই পাইপ ও লাঠি-সোটা নিয়ে ভুক্তভোগীর বাসায় অনধিকার প্রবেশ করে। তারা বাসার জানালার গ্লাস ও দরজা কুপিয়ে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং রফিকুল ইসলামকে সপরিবারে মেরে ফেলার হুমকি প্রদান করে।
​অভিযুক্তরা এলাকার বখাটে ও প্রভাবশালী প্রকৃতির হওয়ায় বর্তমানে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই হাবিব ও তার সহযোগীদের পেছনে কার ছত্রছায়া রয়েছে এবং তাদের মূল পরিচয় কী—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ। ভুক্তভোগী ও স্থানীয়রা অবিলম্বে আইনগত পদক্ষেপ গ্রহণ করে এই মাদক ও সন্ত্রাসী চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

​কে এই হাবিব? সাধারণ জনগণ জানতে চায়

Update Time : 07:46:14 pm, Tuesday, 8 September 2026