7:49 pm, Saturday, 25 July 2026

ট্রলি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ১১ মাস পর অভিযুক্ত গ্রেফতার

412

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন সড়কে ট্রলি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী রিয়াজ নিহত হওয়ার ঘটনায় দীর্ঘ ১১ মাস পর অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-৮ এর একটি চৌকস দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অভিযুক্তকে আটক করতে সক্ষম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করছেন স্থানীয়রা।

এ ঘটনায় নিহত রিয়াজের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন। অভিযুক্ত গ্রেফতার হওয়ায় মামলার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে বলে আশা করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে কাছিপাড়া ইউনিয়ন সড়কে ভয়াবহ এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রিয়াজ ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।

র‍্যাব-৮ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

ট্রলি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ১১ মাস পর অভিযুক্ত গ্রেফতার

Update Time : 01:45:21 pm, Tuesday, 12 May 2026