2:57 pm, Saturday, 12 September 2026

ভাণ্ডারিয়ায় ডিবির অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তিন বোতল ফেনসিডিলসহ মো. রিয়াজ হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানাধীন হরিণপালা এলাকায় তুষখালী থেকে তেলিখালীগামী সড়কের পাশে বারেক হাওলাদারের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রিয়াজ হাওলাদারের দখল থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।

পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে।

এ ঘটনায় রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ভাণ্ডারিয়ায় ডিবির অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

Update Time : 05:59:38 pm, Tuesday, 8 September 2026