1:31 pm, Saturday, 12 September 2026

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান ইউএনও হাসিবুল হাসানের

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সবাইকে সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে সচেতনতামূলক সভা আয়োজন করা হবে। এসব সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সম্পৃক্ত ও সচেতন করা হবে।

ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সচেতনতামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান ইউএনও হাসিবুল হাসানের

Update Time : 07:22:04 am, Friday, 4 September 2026