2:58 pm, Saturday, 12 September 2026

পার্বতীপুরে ঝুলন্ত কৌটা থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে সোহাগের বাড়ির গরু রাখার স্থানে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা একটি কৌটা থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পাওয়ার হাউস কলোনি রেলগেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার একটি দল সোহাগের বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে বাড়ির গরু রাখার স্থানে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা একটি কৌটায় তল্লাশি চালিয়ে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার এসআই অমিত পার্থ সরকার, টাউন ফাঁড়ির এসআই নূরনবী সরকার, কনস্টেবল মলিন চন্দ্র, মহিলা এসআই জোসনা খাতুন, চালক ফখরুল ইসলাম এবং রেলওয়ে ইন্টেলিজেন্ট টিমের সদস্য আরমান ও মাইদুল উপস্থিত ছিলেন।
তবে উদ্ধার করা ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

পার্বতীপুরে ঝুলন্ত কৌটা থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার

Update Time : 05:39:47 pm, Thursday, 3 September 2026