
মাগুরা শ্রীপুর উপজেলায় ২৮ জন দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ক্ষুদ্র জনগোষ্ঠী স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত,
শ্রীপুর উপজেলা প্রশাসনের কর্তৃক আয়োজিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে হুইলচেয়ার প্রদানের উদ্বোধন করেন, মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল রাজ্জাক,
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর মুন্সী , উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান,
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিকুর রহমান,
মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম সোহাগ মাহমুদ সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি টুকু খান প্রমুখ।
এ সময় উপজেলা হল রুমে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অমলেন্দু সরকার, মাগুরা প্রতিনিধি 













