5:06 pm, Saturday, 12 September 2026

আখাউড়ায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার দ্বীন ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ মোঃ দ্বীন ইসলাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৮:৩০টার দিকে আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর সংলগ্ন সিঙ্গারবিল-আখাউড়া সড়কের আক্তার মিয়ার সিএনজি বডি মিস্ত্রির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দ্বীন ইসলাম পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার কাশিনগর (আটপাইড় পুকুরপাড়) এলাকার মৃত আবু তাহের ও মৃত মমতাজ বেগমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর এলাকায় এসআই পুষন সাহা ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। সিঙ্গারবিল থেকে আখাউড়াগামী সড়কে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দ্বীন ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুলিয়ায় ‘মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন

আখাউড়ায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার দ্বীন ইসলাম

Update Time : 08:52:13 pm, Monday, 24 August 2026