1:19 pm, Monday, 24 August 2026

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

জনসেবাকে অগ্রাধিকার দিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়াই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সিনিয়ার স্টাফ রিপোর্টার ঃ
সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এর আগে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ে যোগ দিলে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার জনগণের সঙ্গে সরকারের সবচেয়ে সরাসরি যোগাযোগের মাধ্যম। এই ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হলে দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোও শক্তিশালী হবে।

তিনি বলেন, সরকারের ক্ষমতার উৎস জনগণ। জনগণের কাছ থেকে পাওয়া এই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ দরিদ্র মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ড. আবদুল মঈন খানের দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা মন্ত্রণালয়ের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি মন্ত্রণালয়কে আরও এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, স্যারের কাছে আমাদের অনেক শেখার ও জানার আছে। আমরা সবাই মিলে তার নেতৃত্বে মন্ত্রণালয়কে আরও শক্তিশালী করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

Update Time : 10:43:37 am, Monday, 24 August 2026