10:10 pm, Saturday, 25 July 2026

চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

593

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার সকালে বেইজিং পৌঁছেছেন। সেখানে তিনি চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-এর সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেবেন। ইরানের তাসনিম ও বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফার্স জানিয়েছে, ‘সাইয়েদ আব্বাস আরাকচি একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে বেইজিং পৌঁছেছেন। সফরকালে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।’

ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা চীন। তেহরানের আয়ের উৎস সীমিত করতে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করলেও বেইজিং তা উপেক্ষা করে তেল আমদানি চালিয়ে যাচ্ছে।

আগামী ১৪ থেকে ১৫ মে চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর এ সফর পিছিয়ে দেওয়া হয়। আরাকচির সফরটি ট্রাম্পের সফরের আগেই হচ্ছে।

এদিকে, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালিতে ইরানের কঠোর অবস্থান শিথিল করতে আরাকচির ওপর চাপ দিতে চীনের প্রতি আহ্বান জানান। একসময় বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হত।

রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি চীন (আরাকচিকে) প্রয়োজনীয় বার্তাটি দেবে। তাকে বলবে, হরমুজ প্রণালীতে আপনারা যা করছেন, তা আপনাদেরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কক্সবাজার বাস টার্মিনালে পুলিশের অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : 01:38:59 pm, Wednesday, 6 May 2026