3:35 am, Tuesday, 2 June 2026

সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে: দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক

245

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেছেন, ‘সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ৩ মাসের বিশেষ সহায়তা প্রদান করবে।’

আজ মঙ্গলবার দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হাওর এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক রেজওয়ানুর রহমান জানান, প্রধানমন্ত্রী বৃষ্টির প্রথম দিন থেকেই সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোর নিয়মিত খোঁজ রাখছেন।

তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জিআর ক্যাশ এবং জিআর চাল—এই দুই মাধ্যমে আগামী ৩ মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়েছে সরকার। যা আজ থেকেই কোনো কোনো জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।’

পরিদর্শনকালে তিনি আরও উল্লেখ করেন যে, দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা মাঠপর্যায়ে কাজ করছেন। ত্রাণ মন্ত্রী ও কৃষি মন্ত্রী বর্তমানে সুনামগঞ্জ এবং সচিব কিশোরগঞ্জ এলাকায় রয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি নেত্রকোণার কলমাকান্দার খারনৈ ও বড়খাপন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হাওর এবং খাল এলাকা সরেজমিনে ঘুরে দেখছেন।

এ সময় মহাপরিচালক কলমাকান্দা উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা করার নির্দেশনা দিয়ে বলেন, ‘আমরা পরিস্থিতি দেখার জন্য এখানে এসেছি। তালিকা অনুযায়ী দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে। ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

এর আগে তিনি উপজেলার চিকন মাটিয়া, তেলেঙ্গা, মেদি বিল, দমদমা খাল এবং গোড়াডোবা হাওর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক, সমাজসেবক মো. মুজিবুর রহমান এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সম্পত্তির বিরোধে হামলা ও ভাঙচুর, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে: দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক

Update Time : 01:34:42 pm, Wednesday, 6 May 2026