12:10 pm, Monday, 24 August 2026

রায়পুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত…

  • Reporter Name
  • Update Time : 04:05:48 pm, Saturday, 22 August 2026
  • 16 Time View

মোঃ মিজানুর রহমান,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রায়পুর মা ও শিশু হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় চরমোহনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এই যৌথ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে বিপুল সংখ্যক গাছের চারা বিতরণ করা হয়। একই সাথে গ্রামীণ ঐতিহ্যের নানা পদের পিঠা নিয়ে আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

চরমোহনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এবং রায়পুর মা ও শিশু হাসপাতালের পরিচালক, রায়পুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং ৩ নং চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ওসমান গনির পিতা আব্দুর রহমান। এছাড়াও মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক), সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গোলাম ফারুক বলেন: “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রায়পুর মা ও শিশু হাসপাতালের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং সেটির যত্ন নেয়, তবে আমাদের এলাকা সবুজে ছেয়ে যাবে। পাশাপাশি আমাদের হারিয়ে যাওয়া পিঠা উৎসবের এই আয়োজন নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরবে।”

সভাপতির বক্তব্যে আলহাজ্ব ফজলুল করিম বলেন, রায়পুর মা ও শিশু হাসপাতাল শুধু চিকিৎসাসেবা নয়, সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও সবসময় ভূমিকা রেখে আসছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা। চারা বিতরণের পর আমন্ত্রিত অতিথিরা পিঠা উৎসবের স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি নানামুখী দেশীয় পিঠার স্বাদ নেন। এমন ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনে মেতে ওঠেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

রায়পুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত…

Update Time : 04:05:48 pm, Saturday, 22 August 2026